ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মাস্ক না পরায় দোকান থেকে হলিউড তারকা ব্রুস উইলিসকে বের করে দেয়া হলো

ads

হলিউড তারকা ব্রুস উইলিসকে লস অ্যাঞ্জেলসের একটি ওষুধের দোকান থেকে বের করে দেয়া হয়েছে। কারণ, মাস্ক পড়তে রাজি হননি ‘ডাই হার্ড’ তারকা।পেজ সিক্স এর সূত্রে জানা গেছে, ব্রুস উইলিস মাস্ক ছাড়াই ওষুধের দোকানে উদ্দেশ্যহীনভাবে হাঁটাচলা করছিলেন। কোনো কিছু কিনতেও দেখা যায়নি তাকে। তার গলায় একটি ব্যান্ডানা বাঁধা ছিল যেটি দিয়ে অনায়াসেই মুখ ঢাকতে পারতেন অভিনেতা। এমন দায়িত্বহীন আচরণে দোকানে উপস্থিত ক্রেতারা খুবই বিরক্ত হয়েছেন। দোকান কর্তৃপক্ষের তরফ থেকে ব্রুস উইলিসকে কোনো কেনাকাটা না করেই বের করে যেতে বলা হয়।পরবর্তীতে অভিনেতা এক ম্যাগাজিনে দেয়া বক্তব্যে দুঃখ প্রকাশ করেছেন। ব্রুস উইলিস বলেছেন, তিনি ভুল করেছেন। ভক্তদেরকে মাস্ক পরে নিরাপদ থাকার জন্যও অনুরোধ করেছেন অভিনেতা।

ads
ads
ads

Our Facebook Page